এক মাসের ব্যবধানে পদহারা ঢাবি ছাত্রদলের ২১ নেতা

০৭ জুলাই ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

এক মাসের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ২১ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। সেখানে সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।

সোমবার (৭ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে হাসিবুল হাসান, ইকবাল হুসাইন, মো. মেহেদী হাসান, আকিব হাসান, মো. রাসেল আহমেদ, তারেক রহমান, মো. ইমন খান, শাকিল খান এবং আব্দুল মোহাইমিনকে নিষ্ক্রিয়তার কারণে সংগঠন থেকে অব্যাহতি করা হয়েছে। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য বলে জানা গেছে। 

শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, এসব নেতা নিয়মিত সংগঠনের প্রোগ্রামে আসেন না। সংগঠনের তারা তেমন ভূমিকা রাখতে পারছেন না। তাদের এ নিষ্ক্রিয়তার কারণে সংগঠন থেকে অব্যাহতি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। পরবর্তীতে ১৭ নভেম্বর অনুপ্রবেশের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬ নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950