কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

২৬ জুন ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ © টিডিসি

কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) কালিগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের এবং তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে মাস্ক, কলম, সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তাসকিন মেহেদী তাজ। 

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সাকুর হৃদয়, ইমরান হোসেন ও শেখ রাজু, সাংগঠনিক সম্পাদক শাকিল গাজীসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, পরীক্ষার্থীদের মানসিক উৎসাহ জোগানো এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদলের এই কার্যক্রম। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ: ছাত্রদল
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬