আলিম পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিলেন ছাত্রদল নেতা

২৬ জুন ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
আলিম পরীক্ষার্থীদের উপহার সামগ্রী

আলিম পরীক্ষার্থীদের উপহার সামগ্রী © টিডিসি

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শেষে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হাবিবুল বাশার। 

শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ ছাড়াও কচুয়া উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাবিবুল বাশার চাঁদপুর-১ (কচুয়া) আসনের সম্ভাব্য নমিনেশনপ্রার্থীও।

হাবিবুল বাশার তার বক্তব্যে পরীক্ষার্থীদের আগামী পরীক্ষায় সফলতা কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।

ট্যাগ: ছাত্রদল
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬