শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না: নাছির

২৩ জুন ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৩:৪৩ PM
তিতুমীর কলেজে বক্তব্য দিচ্ছেন নাছির উদ্দীন নাছির

তিতুমীর কলেজে বক্তব্য দিচ্ছেন নাছির উদ্দীন নাছির © টিডিসি

জাতীয় ফুল শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদল কর্তৃক আয়োজিত সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘জাতীয় ফুল শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। বাংলাদেশের জাতীয় প্রতীকের দৃশ্যমান অংশ হচ্ছে শাপলা। এই দৃশ্যমান অংশটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া কোনোভাবে ঠিক হবে না।

এ সময় তিনি ছাত্রশিবিরের সমালোচনা করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ করার জন্য বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিলো। তারা পরবর্তীতে গুপ্ত সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

জানা গেছে, রবিবার (২২ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।

 

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬