ভুল বার্তা দিয়ে শাবিপ্রবির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি, ৯৫ শিক্ষার্থীকে ভর্তির আহ্বান

২৩ জুন ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:২৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি সম্পাদিত

৯৫ ভর্তিচ্ছুর বিষয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)। পরে তা ‘ভুলবশত’ ছিল বলে জানায় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের দ্বিমুখী সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। তাদের ভর্তি নিতে ও ক্ষতিপূরণ দিতে আহ্বান জানিয়েছে শাখা ছাত্রদল। 

রবিবার (২২ জুন) বিকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুকের সাথে সাক্ষাৎ করে একটি আবেদনপত্র দেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ। 

আবেদনপত্রে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রমে একটি মারাত্মক প্রশাসনিক ভুলের ফলে ৯৫ জন ভর্তিচ্ছু চরম হয়রানি ও মানসিক ভোগান্তির শিকার হয়েছেন। গত ২০ জুন রাতে আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, ২২ জুন তারিখে যারা বিজ্ঞানে ৪০১ থেকে ৪৯৫ মেধাক্রমে ছিলেন, তাদেরকে ভর্তির জন্য পূর্বে যে তৃতীয় কল হয়েছিল, তা ছিল ভুলবশত।

এই ভুল ঘোষণার ফলে অনেক শিক্ষার্থী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করেছেন, ট্রাভেল বুকিং করেছেন, দূরদূরান্ত থেকে সিলেট আসার প্রস্তুতি নিয়েছেন এবং একাধিক আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ধরনের সিদ্ধান্তগ্রহণ এবং তার সংশোধন পদ্ধতি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো ঘটনা। 

এ ছাড়াও ভর্তি কমিটির কাছে কয়েকটি দাবিও তুলে ধরেন তারা। দাবিসমূহ হলো-ভুলবশত ডাকা ৯৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর যথাযথ যাচাই সাপেক্ষে পরবর্তী পর্যায়ে আসন সংখ্যা বৃদ্ধি করে হলেও তাদের ভর্তি নিশ্চিত বা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে। যারা এই ঘটনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং যদি কারো গাফিলতির কারণে এইরকম ভুল হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9