ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে নারী নেত্রীসহ ৪ জনের পদত্যাগ

২২ জুন ২০২৫, ১২:৫২ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:২৫ PM
পদত্যাগ করেন ছাত্রদলের ৪ নেতা

পদত্যাগ করেন ছাত্রদলের ৪ নেতা © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকি মহাবিদ্যালয়ে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পরপরই নারী নেত্রীসহ মোট চারজন পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতৃবৃন্দের অভিযোগ, কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, নির্যাতিত এবং আদর্শিক ছাত্রদলকর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে। বরং, কেন্দ্রীয় ছাত্রদলের এক সাবেক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে গঠিত হয়েছে একটি পক্ষপাতদুষ্ট কমিটি।

তারা অভিযোগ করেন, যেসব ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের অনেকেই আওয়ামী পরিবারের সদস্য এবং রাজনীতির মাঠে সক্রিয় নন।

তাই চারজন আনুষ্ঠানিকভাবে কমিটির সিনিয়র সহ-সভাপতি পারভেজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমান আকিব লাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা খাতুন এবং ছাত্রীবিষয়ক সম্পাদিকা তানিয়া সুলতানা মীম পদত্যাগ করছেন।

পদত্যাগপত্রে সিনিয়র সহ-সভাপতি পারভেজ ইসলাম বলেন, আমরা জাতীয়তাবাদী পরিবারের সন্তান। আমাদের রাজনীতি কোনো ব্যক্তি বা বলয়ের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার নয়। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি আদর্শিক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু যেভাবে প্রকৃত ত্যাগীদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, আমরা আশা করি, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দ্রুত এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি পুনর্গঠন করবে। অন্যথায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950