ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা কামাল আটক

১৭ জুন ২০২৫, ১১:৪৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১২:৫২ AM
কামাল খান

কামাল খান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা কামাল খানকে আটক করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ জুন‌) রাত ১০ টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে তাকে আটক করে নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

জানা গেছে, কামাল খান জুলাই শহীদ খালিদ হত্যার মামলার আসামি। এ ছাড়াও তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন , ‘ঘন্টাখানেক আগে তাকে থানায় আনা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের হত্যার মামলা রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগ: ঢাবি
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬