আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ AM
বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সৌজন্যে প্রাপ্ত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং দৃষ্টি চট্টগ্রামের যৌথ আয়োজনে দুইদিনের বিতর্ক প্রতিযোগিতা ‘গেইম অফ লজিক-২০২৬’-এর শিরোপা জিতেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। গত ২৯-৩০ জানুয়ারি অনুষ্ঠিত এ আন্তঃকলেজ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।

প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি আবুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার অভিক ওসমান, আইইউবির অ্যাডমিশন অফিসের পরিচালক লিমা চৌধুরী, চ্যানেল ওয়ানের বিভাগীয় প্রধান শাহনেওয়াজ রিটন এবং ইপসার হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহীন।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার এবং সাংবাদিক মুজিবুল হক। এবার ছিল প্রতিযোগিতাটির ১৮তম আসর। এতে অংশ নেয় চট্টগ্রামের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী।

আবুল মোমেন বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই প্রশ্ন করার মানসিকতা থাকা জরুরি। শুধু প্রশ্ন করলেই হবে না, সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছি কি না, তা যাচাই করার সক্ষমতাও থাকতে হবে।

লিমা চৌধুরী বলেন, তথ্যভিত্তিক বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য ছাড়া বিতর্ক অর্থহীন। তাই শিক্ষার্থীদের নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হবে। সফলতা শুধু অর্থসম্পদে নয়, বরং যে মানুষ সমাজের অন্যদের কল্যাণে কাজ করে, তার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মানুষ হও, সমাজের সবাইকে ভালো রাখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক তন্ময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক সায়েন সাদিক ইশতি।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গানার্স ইংলিশ স্কুল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি মুসলিম হাই স্কুল।

দ্বিতীয় দিন (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন ফাইরুজ তাফান্নুম নুসাইবা। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ও চমৎকার নৈপুণ্যের জন্য ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন আফনান আনজুম নিধি।

আইইউবির অ্যাডমিশন অফিসের উপ-পরিচালক প্রিয়াঙ্কা দে এবং আউটরিচ অফিসার মো. ফুয়াদ হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
হাবিপ্রবিতে ডেটা সায়েন্স–পরিসংখ্যান একীভূতের দাবিতে শিক্ষার…
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে…
  • ১৪ জুলাই ২০২৬
যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব …
  • ১৪ জুলাই ২০২৬
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
  • ১৪ জুলাই ২০২৬
অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence