সড়কের পাশে পড়ে ছিল ছাত্রলীগ নেতার লাশ

১৬ জুন ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০২:৩৫ PM
রুহুল আমীন আকাশ

রুহুল আমীন আকাশ © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর শান্তিনগর এলাকায় সড়কের পাশ থেকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন।

জানা গেছে, মৃত রুহুল আমীন আকাশ (৩০) কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলী ছেলে। তিনি একই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আকাশ নিজ এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে চাকরি থেকে অব্যবহিত দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আকাশকে সড়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে আকাশকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু; তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9