যুবদল-ছাত্রদলের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১০

১৭ জুন ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ জুন) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা আরিফ মিয়া এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রকি মিয়ার মধ্যে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাতে মুখোমুখি হলে উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় তাদের সমর্থকরা। লাঠিসোটা ও ধারালো অস্ত্রের পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন—সাইফুল ইসলাম, সুমন মিয়া, আরিফ মিয়া, পিয়াল মিয়া, ইমন মিয়া ও সিফাত মিয়া। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি, তবে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9