ভেদরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত কিশোর ইয়াসিন মৃধার মৃত্যু

১১ জুন ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ১১:১৩ AM
ইয়াসিন মৃধা

ইয়াসিন মৃধা © সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত ইয়াসিন মৃধা (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার মগবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আহম্মেদ সেলিম।

জানা গেছে, নিহত ইয়াসিন ভেদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ মৃধার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তবে তিনি রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু’টি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার ( ৬ জুন) রাত ৮টার দিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় সংঘর্ষে লাঠিসোঁটা, রড এবং দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে ভেদরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক হাকিম, কনস্টেবল জাহিদ ও ইয়াসিনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। 

তাদের মধ্যে ইয়াসিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ইয়াসিন মা ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমার ছেলে তো রাজনীতি করে না মাদরাসায় পড়ে। ওরে কেন মারলো? ওর কোনো শত্রু ছিল না। যারা আমার ছেলেকে যাঁরা মেরেছে, আমি তাদের ফাঁসি চাই।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আহম্মেদ সেলিম বলেন, ‘গত বৃহস্পতিবার ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষ হয়েছে। শুনেছি ঢাকায় চিকিৎসা ধীন অবস্থায় এ ঘটনায় আহত ইয়াছিন নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পায় নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950