জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে প্রতিযোগিতার আয়োজন গণতান্ত্রিক ছাত্রসংসদের

০৪ জুন ২০২৫, ০৮:৩১ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:৫০ PM
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ © লোগো

চব্বিশের ঐতিহাসিক জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আয়োজন করছে ‘জুলাই জাগরণ: স্মৃতির প্রতিধ্বনি’ শীর্ষক একটি বিশেষ স্মৃতি সংরক্ষণ প্রতিযোগিতা। এতে যেকেউ ছবি, গল্প, ডকুমেন্টারি, কবিতা, ছড়া, গান ও শর্টফিল্মের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত সেরা কাজগুলো প্রদর্শিত হবে জাতীয় পর্যায়ের প্রদর্শনীতে। প্রতিযোগিতার প্রতি বিভাগ থেকে প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ৩ জনের জন্য রয়েছে বিশেষ সম্মাননা পুরস্কার।

আজ বুধবার (৪ জুন) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটি ঘটনা নয়; বরং আমাদের সাহস, সংগ্রাম ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। এই ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আয়োজন করছে ‘জুলাই জাগরণ : স্মৃতির প্রতিধ্বনি’ শীর্ষক একটি বিশেষ স্মৃতি সংরক্ষণ প্রতিযোগিতা। এতে আপনি অংশ নিতে পারবেন ছবি, গল্প, ডকুমেন্টারি, কবিতা, ছড়া, গান ও শর্টফিল্মের মাধ্যমে। এই আয়োজনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আন্দোলনের চেতনা, ছাত্র-জনতার অভিজ্ঞতা, অভ্যুত্থানোত্তর নয়া বাংলাদেশের স্বপ্ন ও আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রশিবিরের ঈদ আয়োজন আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট

বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার তিনটি বিভাগের কথা উল্লেখ করা হয়।‘ক’ বিভাগে গল্প বা অভ্যুত্থানের স্মৃতি, কবিতা, ছড়া;‘খ’ বিভাগে আর্টওয়ার্ক (হাতে আঁকা), আর্টওয়ার্ক (ডিজিটাল), ফটোগ্রাফি এবং‘গ’ বিভাগে ডকুমেন্টারি, শর্টফিল্ম, গান, কথা ও সুরসহ ভিডিও ক্যাটাগরি রয়েছে। 

যেভাবে অংশগ্রহণ করবেন:
মোবাইল কিংবা ল্যাপটপ/কম্পিউটার থেকে বিভাগ ও ক্যাটাগরি উল্লেখ করে [email protected] অ্যাড্রেসে ই-মেইল করতে হবে অথবা খামসহ পাঠিয়ে দিতে হবে ‘রূপায়ন ট্রেড সেন্টার, কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এই ঠিকানায়। জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ জুন, ২০২৫। 

পুরস্কার: 
বাছাইকৃত সেরা কাজগুলো প্রদর্শিত হবে জাতীয় পর্যায়ের প্রদর্শনীতে। প্রতি বিভাগ থেকে প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ৩ জনের জন্য রয়েছে বিশেষ সম্মাননা পুরস্কার।

 

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬