অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না: ঢাবি শিবির সভাপতি

চট্টগ্রামে নারীর ওপর হামলার বিচার দাবি
২৯ মে ২০২৫, ০১:২৫ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বুধবার গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী ঐক্যের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের সময় গণতান্ত্রিক ছাত্রজোটের এক নারী ওপর হামলার অভিযোগ উঠেছে শাহবাগবিরোধীদের বিরুদ্ধে।

নারীর ওপর এ হামলাকারীর বিচার চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। তিনি বলেছেন, জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না।

বুধবার (২৮ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিচার দাবি করেন।

ফেসবুক পোস্টে এস এম ফরহাদ লেখেন, চট্টগ্রামে নারীর ওপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬