ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে ‘ভুয়া ভুয়া’ সম্বোধন শিক্ষার্থীদের

২৮ মে ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৭:৩৮ PM
ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল © টিডিসি ফটো

জামায়াত নেতা এটিএম আজহারকে নির্দোষ ঘোষণা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণতান্ত্রিক ছাত্র জোট। এ সময় মশাল মিছিলে আজও ‘ভুয়া ভুয়া’ বলে সম্বোধন করে ঢাবির শিক্ষার্থীরা। 

আজ বুধবার (২৮ মে) সাড়ে ৭টার দিকে ঢাবির টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে হল পাড়ায় গেলে গতকালের মতো আজ‌ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গণতান্ত্রিক ছাত্র জোট। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার (২৭ মে) ও আজ বুধবার (২৮ মে) বামপন্থী জোট এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ করে। বিক্ষোভটি ঢাবির হল পাড়ায় এসে পৌঁছালে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। 

বাম সংগঠনের নেতারা বলেন, ‘শিবিরের কতিপয় সন্ত্রাসী বার বার মব সৃষ্টি করার চেষ্টা করেছে। মঙ্গলবার শিবির যা করেছে আপনারা দেখতে পেয়েছেন। এটা তাদের নতুন কোনো কিছু না। এ ছাড়াও গতকাল রাজশাহীতে হামলা করেছে তারা। আজকেও আমরা দেখতে পাই, চট্রগ্রামে হামলা চালানো হয়। শিবির বাংলাদেশ বিরোধী রাজাকারদের সংগঠন।’

ট্যাগ: ঢাবি
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage