বাবা ঢাবিয়ান, মা জবিয়ান — তিহান এসেছে মামা-খালামনিদের জন্য হল আবাসনের দাবিতে

১৬ মে ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৪০ PM
আন্দোলনে তিহান

আন্দোলনে তিহান © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হল আবাসন, বাজেট বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্প অগ্রাধিকারের তিন দফা দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হয়েছে মাত্র চার বছর বয়সী তিহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাবা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছে এই ক্ষুদে ‘আন্দোলনকারী’।

আন্দোলনকারীরা বলছেন, তিহান জবিতে থাকা তার মামা-খালামনিদের তিন দফা দাবিতে সম্মতি জানিয়ে এ আন্দোলনে বাবা-মায়ের সঙ্গে অংশগ্রহণ করেছে। 

তিহানের বাবা হাসান আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাস-কে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে, তা অত্যন্ত যৌক্তিক। একজন ঢাবিয়ান হিসেবে আমি মনে করি, এই দাবিগুলোর বাস্তবায়ন জরুরি।’

তিহানের মা তানিয়া আফরোজ জানান, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচের ছাত্রী ছিলাম, আর তিহানের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আমাদের ছেলে তিহান। আমরা এখানে এসেছি যাতে আমার বিশ্ববিদ্যালয়ের ভাইবোনদের ন্যায্য দাবি পূরণ হয়। তিহান যেন ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন হয়, সেটাই চাই। ভবিষ্যতের জবিয়ানরা যেন আর আবাসন সংকটে ভোগে না, উপযুক্ত পরিবেশে শিক্ষাজীবন কাটাতে পারে — এটাই আমাদের কাম্য।’

প্রসঙ্গত, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬