জকসু নির্বাচনের দাবিতে গণভোট আয়োজন ছাত্রফ্রন্টের

০৮ মে ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
গণভোট কর্মসূচি

গণভোট কর্মসূচি © টিডিসি ফটো

শিক্ষার্থীদের আবাসন ভাতা চালু এবং বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন দেওয়ার দাবিতে গণভোট কর্মসূচি করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ গণভোট কর্মসূচি শুরু করেন তারা। 

এতে শিক্ষার্থীদের ‘আপনি কি শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চান?’ এবং ‘আপনি কি বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন চান?’-এই দুই প্রশ্নে ভোট দিতে বলা হয়।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভান তাহসিব বলেন, ‘গণভোট সংগ্রহ ১৫ তারিখ পর্যন্ত চলবে। গণভোটের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে জকসু নির্বাচন আয়োজনের জন্য জনমত গঠন করতে চাই এবং শিক্ষার্থীদেরকে চলমান আন্দোলনে সম্পৃক্ত করতে চাই। আমরা প্রায় দশ হাজার ভোট সংগ্রহের আশা করছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের জকসু নির্বাচনের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাবে।’

আরো পড়ুন: জবি সিন্ডিকেটে থেমে গেল জকসু গঠনতন্ত্রের অগ্রযাত্রা

শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, ‘আসছে বাজেটে শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা বরাদ্দ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কার করে অবিলম্বে জকসু নির্বাচন দেওয়ার দাবিতে আমাদের এ গণভোট কর্মসূচি। আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে চাচ্ছি। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই গণভোট কর্মসূচি আগামী সাতদিন ধরে চলবে অর্থাৎ আগামী সপ্তাহেও এটা চলবে। এছাড়া আমরা ক্লাস ক্যাম্পেইনও করবো। শিক্ষার্থীদের মতামত প্রশাসনের সামনে তুলে ধরবো। এটা চলমান আন্দোলনের একটি অংশও বটে।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence