ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা

০৪ মে ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০০ PM
ইসরাত জাহান কাকন

ইসরাত জাহান কাকন © সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে কলেজ ক্যাম্পাস থেকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (৪ মে) দুপুরে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে নগরীর চকবাজার থানা পুলিশের একটি টিম ক্যাম্পাসে এসে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী সে বিভিন্ন সময় উস্কানি দিচ্ছিল বলে অভিযোগ করেন কলেজ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: গাজীপুরে হামলার শিকার হাসনাত আব্দুল্লাহ, গাড়ি ভাঙচুর

এ বিষয়ে চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, মহসিন কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের খবরে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে ইসরাত জাহান কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা এবং ঘটনার সত্যতা নিয়ে আমরা বিষয়টি তদন্ত করছি।

সূত্র: বাসস

ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬