দ্রুত চাকসু নির্বাচনের দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 

২৯ এপ্রিল ২০২৫, ১০:০২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৯ PM
স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতারকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৯০ সালের পর দীর্ঘ তিন দশকেরও অধিক সময় চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। প্রশাসন এখনো চাকসু নির্বাচনের নীতিমালা চূড়ান্ত করতে পারেনি, ফলে নির্বাচন আয়োজন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়সংগত সংশয় ও হতাশা সৃষ্টি হয়েছে। নেতৃত্বের বিকাশ ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে তাদের নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন। 

এতে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছেন, যারা অতীতে ফ্যাসিবাদী শক্তির সহযোগী ছিলেন। এ ধরনের ব্যক্তিরা চাকসু নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে অন্তরায় হয়ে দাঁড়াতে পারেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে এসব অভিযুক্ত ব্যক্তিদের প্রভাবমুক্ত নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

এ সময় তারা ৪ দফা দাবি উল্লেখ করেন। এগুলো হলো-

*অবিলম্বে চাকসু নির্বাচনের জন্য চূড়ান্ত নীতিমালা প্রণয়ন ও রোডম্যাপ প্রকাশ করা।

*চাকসু নির্বাচনের পূর্বে প্রশাসন কর্তৃক গৃহীত সকল বৈষম্যমূলক পদক্ষেপ সংশোধন করা।প্রশাসনিক সংস্কারপূর্বক বিতর্কিত পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দায়িত্বে না রাখা। সর্বোচ্চ নিরপেক্ষ ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ করা।

*শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং বিশেষ গোষ্ঠীর প্রতি কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

*ক্যাম্পাসের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ের সংস্কৃতি দূর করে বিগত সময়ে ক্যাম্পাসে ঘটে যাওয়া সকল গুপ্ত হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মোহসীন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ নেতৃবৃন্দ।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950