গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী নেতার উপস্থিতি নিয়ে হট্টগোল

২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
মতবিনিময় সভায় হট্টগোল

মতবিনিময় সভায় হট্টগোল © টিডিসি

যশোরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে  (বিডি হলে)  এ ঘটনা ঘটে। 

নেতাকর্মীরা জানান, কমিটি গঠন ও সাংগঠনিক  কার্যক্রম গতিশীল করতে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতারা যশোরের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আব্দুস শহীদ নাসিম, সংগঠক সুলতানা খাতুনে জান্নাত ও সদস্য শাহরিয়ার কবির। 

তারা আরও জানান, অনুষ্ঠানের এক পর্যায়ে কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাময়িক পদ স্থগিত হওয়া সদস্য সচিব জেসিনা মুর্শিদ। এ সময় অডিটোরিয়ামে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেন। জেসিনা মুর্শিদ অনুষ্ঠানস্থল ত্যাগ না করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনুষ্ঠান বয়কট করার ঘোষণাও দেন। পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেসিনা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

এ বিষয়ে কথা বলতে জেসিনা মুর্শিদের ফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি। তিনি সাড়া না দেওয়ায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।    

উল্লেখ্য,  মতবিনিময় সভায় ছাত্র সংসদ কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ‘আমাদের সংগঠন দুর্নীতি বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স। কোনোরকম অপকর্ম করলে আমাদের সংগঠনে জায়গা নেই। দেশে অস্থিরতাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজকে সবসময় সজাগ থাকতে হবে। দেশে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের জায়গা হবে না। আর কোন রাজনীতিক দলকে ফ্যাসিস্ট স্বৈরাচারী হওয়ার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে ছাত্রসমাজকে সবসময় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, উপজেলা কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেসিনা মুর্শিদ পদ সাময়িক স্থগিত করা হয়।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬