‘বিসিএস মৌখিক, প্রিলি ও লিখিত পরীক্ষায় কত পেয়েছে তা প্রকাশ করতে হবে’

২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৬ PM
অনশনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকালে নুরুল হক নূর

অনশনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকালে নুরুল হক নূর © টিডিসি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘ভাইভায় কত পেয়েছে, প্রিলিতে কত পেয়েছে, লিখিত পরীক্ষায় কত পেয়েছে—তা প্রকাশ করতে হবে।’

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পিএসসি সংস্কারের দাবিতে অনশনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি অনশনরতদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

নুরুল হক নূর বলেন, ‘২০১৮ সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। তখন দেখেছি, এসব আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রাখে লাইব্রেরিতে পড়ুয়া শিক্ষার্থীরা। যে সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, এখন সেই সরকারে থাকাকালীন শিক্ষার্থীদের আবার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘পিএসসিতে আগে ভাইভায় নম্বর ছিল ৫০। আওয়ামী লীগ সরকারের আমলে তা বাড়িয়ে ২০০ করা হয়েছে, যাতে তারা সুবিধা নিতে পারে।’

নম্বর প্রকাশের বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘ভাইভায়, প্রিলিতে এবং লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছে তা অবশ্যই প্রকাশ করতে হবে। একজন ড্রাইভার প্রশ্ন ফাঁস করেছে, কিন্তু তার সঙ্গে যারা জড়িত ছিল তাদের এখনো খুঁজে বের করা হয়নি। তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি আচরণে সহনশীল হোন। অন্যথায় শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি খারাপ হতে পারে।’

পরীক্ষার দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এক বছরের মধ্যেই একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। এখন দেখা যায়, একটি পরীক্ষা শেষ না হতেই আরেকটি শুরু হয়—এটাও এক ধরনের প্রহসন।’

তিনি আরও বলেন, ‘শুধু পিএসসি নয়, সকল সরকারি চাকরির ক্ষেত্রেই বৈষম্য দূর করা জরুরি। আপনাদের আন্দোলনের মাধ্যমে সকল সরকারি ক্ষেত্রে বৈষম্য দূর হবে। আপনারা অধিকার আদায় করেই ঘরে ফিরবেন—এই প্রত্যাশা করি।’

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950