ঢাবির সেই শিবির নেতার মাস্টার্সে ফল সিজিপিএ ৪-এ ৪

২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
মো. মাজহারুল ইসলাম

মো. মাজহারুল ইসলাম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্নাতকের ফলাফলে (জসিম উদ্দিন) হলে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছিলেন। এবার স্নাতকোত্তরের ফলে চমক দেখিয়েছেন এই নেতা। 

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন মাজহারুল। স্নাতকোত্তরের ফলাফলে দেখা গেছে তিনি ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) অর্জন করেছেন। 

এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মাজহারুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী দিনগুলো পড়ালেখার জন্য বন্ধুর ছিল। জীবনের বহু দিকের সাথে পরিচয় ঘটেছে এ কয়েকমাসে। এতসব পেরিয়েও যা পেয়েছি তার সবটার কৃতিত্ব মহান আল্লাহ রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার নিকট দোয়ার আর্জি।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে। আমি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চাই। বিসিএস দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। 

আরো পড়ুন: কুবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল 

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ১৮ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. মাজহারুল ইসলাম। 

ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬
যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬