সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর লাঠিচার্জ

২০ এপ্রিল ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ PM
মেডিকেল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ

মেডিকেল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ © সংগৃহীত

দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালু ও ওয়ার্ড সুবিধা চালুর দাবিতে আবারও সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে লাঠিচার্জ করলে অবরোধ কর্মসূচি পণ্ড হয়ে যায়।

রোববার সকাল ১০টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে বাঁশের বেড়িকেড দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এখন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬