ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে সড়কে অবস্থান পলিটেকনিক শিক্ষার্থীদের

২০ এপ্রিল ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:০৯ PM
আগারগাঁওয়ে সড়কে অবস্থান নিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

আগারগাঁওয়ে সড়কে অবস্থান নিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা © সংগৃহীত

ছয় দফা দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে সড়কে অবস্থান নিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ রবিবার (২০ এপ্রিল) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

এর আগে শনিবার মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। আজ রবিবার দেশব্যাপী এ কর্মসূচি পালন করবেন তারা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা আন্দোলনে নিজেদের দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। কুমিল্লায় হামলার ঘটনারও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন তারা। এ কর্মসূচিতে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীরাও অংশ নিয়েছেন।

আরো পড়ুন: ছাত্রদলের দাবি প্রসঙ্গে যা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শিক্ষার্থীরা বলেন, রবিবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশ করা হবে। মহাসমাবেশের লক্ষ্য ছয় দফা দাবির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। মহাসমাবেশ চলাকালে যেকোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে শিক্ষার্থীদের। 

মিছিল পরবর্তী ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষকে বলব, আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লায় হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬