ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস কুবি ছাত্রশিবিরের

১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
ভর্তিচ্ছুদের যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা

ভর্তিচ্ছুদের যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের রাতের যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী।

তিনি বলেন, ‘বিভিন্ন দূরবর্তী জেলার শিক্ষার্থীরা রেলে আসার কারণে সাধারণ গভীর রাতে তারা কুমিল্লায় পৌঁছান। এরপর যাতায়াত নিয়ে তারা ভোগান্তিতে পড়ে যান। সে জন্য শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারে এ লক্ষ্যেই আমরা শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই আর রিহলাহ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।’

আরও পড়ুন: কাজ না করেই ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফ্রি বাস সার্ভিসের শিডিউল হলো, রাত ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস। রাত সোয়া ১২টায় রেল স্টেশন থেকে শাসনগাছা-আলেখার চর-কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস। রাত ১টায় রেল স্টেশন থেকে কান্দিরপাড়-টমছমব্রীজ-পদুয়ার বাজার বিশ্বরোড- কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস এবং রাত ৩টায় রেল স্টেশন থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস পর্যন্ত।

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ‘এ’ ইউনিট এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬