নতুন কর্মসূচি ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

১৭ এপ্রিল ২০২৫, ১১:১৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
আন্দোলনরত শিক্ষার্থীদের মশাল মিছিল

আন্দোলনরত শিক্ষার্থীদের মশাল মিছিল © সংগৃহীত

ছয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আগামীকাল শুক্রবার সারাদেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা।

বৃহস্পতিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে দাবি আদায়ে আজ রাত ৮টার দিকে  মশাল মিছিল করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা। 

মিছিলে শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও সন্তুষ্ট না হয়ে ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা সারাদেশে মশাল মিছিল করার ঘোষণা দিয়েছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়সমিন এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

গতকাল বুধবার সকাল থেকে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে একযোগে তারা নামায় রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত ভোগান্তিতে ছিল পুরো নগরী।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬