বৈঠকে বসছে কারিগরি ছাত্র আন্দোলন, শিথিল থাকবে রেল ব্লকেড কর্মসূচি

১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪০ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৪ PM
ভিডিও বার্তা দিচ্ছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা

ভিডিও বার্তা দিচ্ছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা © ভিডিও থেকে সংগৃহীত

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহবানে বৈঠকে বসছেন ৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  এ সময় সারা দেশে রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় এ কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী। ভিডিও বার্তায় তারা জানান, ‘বৈঠকের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।’

ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, ‘বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।’

জুবায়ের পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের তৃতীয় পক্ষ এবং বিভিন্ন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বিতর্কিত এবং ব্যবহার করার চেষ্টা করছে। আপনারা আগামীকাল সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। যারা আপনাদের অনৈতিক কান্ডে যারা আপনাদের লিপ্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। আমরা এই সরকারের বিপক্ষে নই, আমরা সরকারকে সহযোগিতা করে আন্দোলনকে বাস্তবায়ন করবো।’

এর আগে বুধবার সকাল ১০টার দিকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালীন কুমিল্লায় সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে ৩৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। আন্দোলনের কারণে সারা দেশের মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাতে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করা হলো।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950