চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ, ছাত্রদলের নিন্দা

১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, পলাতক খুনি হাসিনার মোটিফ বানানোর সাথে সংশ্লিষ্ট সন্দেহে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এতোদিন যারা নিজেরাই আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসী বলে আখ্যায়িত করতো, যারা নিজেদেরকে হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষক বলে দাবি করতো, সময়ের পরিবর্তনে আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে।

নেতৃবৃন্দ আরো বলেন, জ্বালাও পোড়াও আর ধ্বংসের রাজনীতি যাদের মজ্জাগত চরিত্র, তাদের কাছ থেকে এর চাইতে ভাল কিছু আশা করাটাও দুরূহ।

এছাড়াও এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে চারুকলার শোভাযাত্রা সংশ্লিষ্ট সকল শিল্পী ও কর্মীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬