রাকসু গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন

১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) গঠনতন্ত্র অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৮তম সিন্ডিকেট সভায় এ গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি কমিশন গঠন করা হয়। আজ বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কমিশনের নির্বাচন কমিশনাররা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. নিজাম উদ্দীন, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলাম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. এনামুল হক, আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আমিনুল হক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।

উল্লেখ্য, রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে বলে জানানো হয়েছে।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬