আমরা বদরের শিক্ষা ভুলে ফতোয়াবাজির মাঝে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছি: জবি শিবির সেক্রেটারি

১০ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৭ AM
‘মার্চ ফর প্যালেস্টাইন’ সমাবেশে বক্তব্য দেন মো. রিয়াজুল ইসলাম

‘মার্চ ফর প্যালেস্টাইন’ সমাবেশে বক্তব্য দেন মো. রিয়াজুল ইসলাম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ‘মুসলিম জাতি খালিদ বিন ওয়ালিদ, আবু বকর, ওমরের  উত্তরসূরি। কিন্তু আজকে আমরা বদরের শিক্ষাকে ভুলে গিয়েছি ওহুদের তলোয়ারকে বিক্রি করে শুধু ফতোয়াবাজির মাঝে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছি।’

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি। 

মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘তোমরা তো সেই বংশধর, যারা বদরের ময়দানে মাত্র ৩১৩ জন বিজয় লাভ করেছিলে। কোথায় গেল তোমাদের হারানো ঐতিহ্য? আবার জেগে ওঠো, আবার অস্ত্র ধরো, আবার জিহাদের দামামা বাজাও।’

তিনি বলেন, ‘খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মো. বিন কাসিমের পতাকাবাহী বংশধর তোমরা নিজেকে জাগিয়ে তোলো। নিজেকে এমনভাবে তৈরি করো যে, বর্তমান সময়ে সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করবে, তুমি তোমার পবিত্র ভূমি রক্ষা করবে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি তরুণ যুবক ভাইদের প্রতি আহ্বান, আপনাদের মেধা ও দক্ষতা দিয়ে ইসরায়েলি পণ্যের বিপরীতে কোম্পানি গড়ে তুলুন। আপনাকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ সহযোগিতা করবে। নতুন জিহাদের অংশ হিসেবে নতুন কোম্পানি গড়ে তুলুন। বাণিজ্যযুদ্ধে তাদেরকে পরাজিত করুন।’ 

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬