টাঙ্গাইল থেকে ঢাকায় এসে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

০৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৪ PM
সোহেল আনসারী

সোহেল আনসারী © টিডিসি ফটো

টাঙ্গাইল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল আনসারীকে (৪০) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল। 

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ করোটিয়া টাঙ্গাইল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল আনসারীকে (৪০) ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেলের পিতার নাম নূর মিয়া আনসারী। 

গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন বলে স্বীকার করেন। এছাড়াও তার নামে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

 

‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬