মুসলিম নেতারা ইসরায়েলের হাতে জিম্মি: শিবির সেক্রেটারি

০৮ এপ্রিল ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৪ PM
সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম

সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘পৃথিবীতে দুইশো কোটি মুসলমান থাকলেও আজ গাজার মুসলিমরা অভিভাবকশূন্য। ফিলিস্তিনের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার শিকার হচ্ছে। মুসলিম দেশগুলোর দ্বারা বেষ্টিত দখলদার ইসরায়েল মুসলমানদের পবিত্র ভূমি দখল করছে, অথচ আল্লাহ প্রদত্ত নেয়ামতপ্রাপ্ত শক্তিশালী মুসলিম দেশগুলো নির্বিকার। পরিস্থিতি এমন যে, মুসলিম নেতারা যেন ইসরায়েলের হাতে জিম্মি।’

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীতে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব হয়ে পল্টন গোলচত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় সংগঠনটির সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারিসহ হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম চলমান এ আন্দোলনকে শান্তিপূর্ণভাবে পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950