‘ভারতে আছি’, স্ট্যাটাস দেয়া নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা গ্রেপ্তার

০৩ এপ্রিল ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
সোহেল রানা

সোহেল রানা © সংগৃহীত

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানা পুলিশ এই অভিযান চালায়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। সেই সময় থেকেই আত্মগোপনে চলে যান সোহেল রানা। পুলিশের নজরদারি এড়াতে তিনি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ‘ভারতে আছি’ মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন।

সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ছাত্র আন্দোলনের সময় সাভারে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহম্মদ আলীর ছেলে সোহেল রানা দীর্ঘদিন ধরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘সোহেল রানা ছিলেন সাভারের ত্রাস। ধর্ষণের ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ায় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বেপরোয়া হয়ে ওঠেন।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সোহেল রানাকে আদালতে হাজির করা হয়েছে এবং তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬