আন্দোলনে শহীদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করল এনসিপি

০১ এপ্রিল ২০২৫, ০১:০০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত

ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত © টিডিসি ফটো

ফেনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও পরিবারগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (৩১ মার্চ) জেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রমে অংশ নেন তারা।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নিহত শহীদ সাইদুল ইসলাম শাহী, ওয়াকিল আহমেদ শিহাব ও সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। পরে তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় শহীদদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন ও নতুন বাংলাদেশে তাদের সন্তান হত্যার বিচার চান।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে আজ সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ বাড়িতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছেন। অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এ ঈদ আনন্দ। এজন্য এমন একটি দিনে শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদ উদযাপন আমাদের নৈতিক দায়িত্ব।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হোসাইন শাহাদাত, ফেনী জেলা এনসিপির সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, মো. সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজীজসহ এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

 

দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬