এমসি কলেজের দেড় শতাধিক কর্মচারীদের মধ্যে ছাত্রশিবিরের ঈদসামগ্রী বিতরণ

২৯ মার্চ ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৮ PM
সিলেট এমসি কলেজে কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

সিলেট এমসি কলেজে কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ © টিডিসি ফটো

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রায় দেড় শতাধিক কর্মচারীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার উদ্যোগে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমসি কলেজ শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুছান্নার সঞ্চালনায় ও সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই মানুষের পাশে থাকে এবং পাশে থাকার চেষ্টা করে। এত এত কঠিন পরিস্থিতিতেও এমন কোনো বছর নেই যখন মানুষের কাছে ছাত্রশিবির আসে নাই। ইসলামী ছাত্রশিবির সবসময়ই চেষ্টা করে তার সাধ্যের আলোকে পাশে দাঁড়ানোর। কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী সকলকে নিয়েই একটি পরিবার। আমরা এই পরিবারের সদস্য হিসেবেই আপনাদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যথাসাধ্য চেষ্টা করে সকলের পাশে দাঁড়ানোর। 

এসময় আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিলেট মহানগরের প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম।

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাঈল খান বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির তার সৃষ্টি লগ্ন থেকে সব সময় মানবিক কাজ অব্যাহত রেখেছে। এমনকি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় হাজারো জুলুম নির্যাতনের মধ্যে একদিনের জন্য তার কাজ বন্ধ করেনি। আমরা কথা দিলাম এই এমসি কলেজে যতদিন থাকবে, ছাত্রশিবিরও ততদিন থাকবে এবং শিবির প্রতিটি মায়ের, বাবার সন্তানের ভূমিকা পালন করবে। আপনাদেরকে ছাত্রশিবির নিজের পরিবার মনে করে। আজকে আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে আগামীর ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ক্যাম্পাসে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। আপনাদের ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ করা যাবেনা।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950