এনসিপি নেতাদের চাপে নির্বাচন বিলম্বের ঘোষণা প্রধান উপদেষ্টার: নাছির

২৯ মার্চ ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে নাছির উদ্দীন

পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে নাছির উদ্দীন © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের চাপে প্রধান উপদেষ্টা নির্বাচন বিলম্বের ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শনিবার (২৯ মার্চ) বিকালে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা নিয়ে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে যে রাজনৈতিক দল গঠন করেছেন, সে দল নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে, দেশের মানুষ ভালোভাবেই তা বুঝতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘এনসিপি সেকেন্ড রিপাবলিকের কথা বলছে। মূলত জুলাই অভ্যুত্থান পরবর্তীতে নিজেদের নেতাকর্মীকে চাঙা রাখার জন্য এসব কথা বলছে তারা। বাস্তবে নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে দলটি। দেশের বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে থাকলেও মাঠের রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত আছেন এনসিপির নেতারা।

ছাত্রদল সম্পাদক বলেন, ভেতরে ভেতরে আসন ভাগাভাগি এবং নির্বাচনে কীভাবে জয়লাভ করবে তা নিয়ে নেগোসিয়েশন করছেন তারা। আমি মনে করি, সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে হওয়া উচিত। প্রধান উপদেষ্টা এতোদিন ডিসেম্বরে নির্বাচন হবে বললেও চীন সফরের আগে এটিকে জুন মাসে নিয়ে গেছেন। এটি জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।’

ট্যাগ: ছাত্রদল
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬