জামিনে মুক্তি পেয়ে ছাত্রলীগের সাবেক নেতার দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

২৯ মার্চ ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
দুধ দিয়ে গোসল করেছেন সাইফুল ইসলাম এরশাদ

দুধ দিয়ে গোসল করেছেন সাইফুল ইসলাম এরশাদ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪০)। 

শুক্রবার (২৮ মার্চ) রাতে গোসলের একটি ভিডিও তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী বালতি থেকে মগে করে দুধ নিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও রয়েছে। ভিডিওতে কোনো ক্যাপশন না দিলেও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি ‘ও মা শুকরিয়া, যভি তুনে কিয়া’ গানটি জুড়ে দিয়েছেন এরশাদ।

জানা গেছে, সাইফুল ইসলাম এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বিষয়টি নিয়ে সাইফুল ইসলাম এরশাদে বলেন, ‘আমার মা মানত করেছিলেন জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। এজন্য ২৬ মার্চ বিকেলে জামিনে জেল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন।’ 

এর আগে, গত ৪ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সদরের কামালদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। 

পরে ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হলে তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন। গত ২৬ মার্চ তিনি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬