দুমকীতে সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল

২৭ মার্চ ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
স্পিড ব্রেকারে ইন্ডিকেটর

স্পিড ব্রেকারে ইন্ডিকেটর © সংগৃহীত

সড়ক দুর্ঘটনা কমাতে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী-বগা মহাসড়কের স্পিড ব্রেকারগুলোতে ইন্ডিকেটর দিয়েছে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদল নেতা মো. সফিকুল ইসলাম ইমরানের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা রঙের ইন্ডিকেটর লাগানো হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্পিড ব্রেকারের ওপর ইন্ডিকেটর বসানো হয়েছে, যার মধ্যে রয়েছে সরকারি জনতা কলেজের সামনে, নতুন বাজারের পাবলিক টয়লেটের সামনে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনের স্পিড ব্রেকারগুলো।

এ বিষয়ে ছাত্রদল নেতা সফিকুল ইসলাম বলেন, দূর থেকে স্পিড ব্রেকারগুলো স্পষ্টভাবে দেখা না গেলে চালকদের চলাচলে সমস্যা হয় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা রোধে ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাত্রদল নেতা মো. মিরাজ হোসেন বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুর্ঘটনাপ্রবণ মোড়গুলোতে ইন্ডিকেটর বসানো হয়েছে, যা দুর্ঘটনা হ্রাসে সহায়ক হবে।

উদ্যোগ বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল নেতা মো. রিয়াজুল ইসলাম, মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে। 

ট্যাগ: ছাত্রদল
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬