সেই এরিশা শিবিবকে পদ থেকে অব্যহতি দিল ছাত্রদল

২৫ মার্চ ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪১ PM
‘তারেক রহমানকে’ অপছন্দ করা সেই এরিশা পেলেন ছাত্রদলে পদ থেকে অব্যাহতি

‘তারেক রহমানকে’ অপছন্দ করা সেই এরিশা পেলেন ছাত্রদলে পদ থেকে অব্যাহতি © টিডিসি সম্পাদিত

বিতর্কের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এরিশা শিবিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস আহমেদ মিঠু ও গ্রিন ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি রুদ্র রহমান পিয়ালকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ’ এর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ৭ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন এরিশা শিবিব নামে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রী।

তবে কমিটি ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক। পদ পাওয়া এই নেত্রী বিগত সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অসৌজন্যমূলক মন্তব্য এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের সঙ্গে ফটোসেশন করা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ট্যাগ: ছাত্রদল
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950