ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

২৫ মার্চ ২০২৫, ১২:০০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৫ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের ঢাকার সকল ইউনিট অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামীকাল বুধবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ছাত্রদল। এরপর ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে সংগঠনটির নেতাকর্মীরা।

সারা দেশে ছাত্রদলের সকল জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ট্যাগ: ছাত্রদল
একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬