রামেক ছাত্রদলের কমিটিতে পদ পাওয়া দুইজনের ছাত্রলীগ সংশ্লিষ্টতা 

২৫ মার্চ ২০২৫, ০৪:৩১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM

© টিডিসি সম্পাদিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। রবিবার (২৩ মার্চ) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কমিটি ঘোষণার পরপরই শুরু হয়েছে বিতর্ক। এতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া আবু হানিফা হানীফ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রোবায়েতের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে কিছু ছবি ও ভিডিও দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে, যেখানে দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়েছেন হানীফ ও রোবায়েত। এমনকি ছাত্রলীগের মিছিলে তাঁদের উপস্থিতির প্রমাণও পাওয়া গেছে। 

পদ পাওয়া হানীফকে গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙ্গায় আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে। কলেজের একটি মেসেঞ্জার গ্রুপে এই আক্ষেপ প্রকাশ করা সেই হানীফ পেলেন ছাত্রদলে পদ।

অন্যদিকে, গত ১৭ জুলাই কোটা আন্দোলন চলাকালে রোবায়েত তার ফেসবুকের এক পোস্টের মাধ্যমে ছাত্রলীগ থেকে বিদায় নেওয়ার কথা জানান।

ট্যাগ: ছাত্রদল
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬