রামেক ছাত্রদলের সভাপতি নূর, সাধারণ সম্পাদক রীমন

২৪ মার্চ ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সভাপতি নূর ইসলাম এবং সাধারণ সম্পাদক রীমন আলী

সভাপতি নূর ইসলাম এবং সাধারণ সম্পাদক রীমন আলী © সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নূর ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রীমন আলী। রবিবার (২৩ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নূর ইসলাম রামেকের এমবিবিএস ৫৯তম ব্যাচের শিক্ষার্থী। আর ৬১তম ব্যাচের শিক্ষার্থী রীমন আলী। জানা গেছে, জুলাই বিপ্লবে সক্রিয় ছিলেন ছাত্রনেতা নূর ইসলাম। তিনি ছাত্র আন্দোলনে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। 

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী হলেও তিনি নগরীর লক্ষ্মীপুর, সাহেব বাজার, অদ্রা, তালাইমারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেনগেটে জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের মাঠে ছিলেন তিনি।

আরো পড়ুন: রিংটোন বেজে ওঠায় মারধর, আইসিউতে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থী

এছাড়া কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মানসিফ তাহসিন, সহ-সভাপতি আমরি মীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানীফা হানীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাফিস সাদিক, রোবায়েত,  সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন, দফতর সম্পাদক শাহরিয়ার সাজিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার আহমদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬