আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

২২ মার্চ ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শনিবার (২২ মার্চ) বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এ সমাবেশে, দলটির প্রধান উপদেষ্টার ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের’ বক্তব্যের নিন্দা জানানো হয়।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা সমাবেশে বলেন, ‘যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দুই হাজারের বেশি মানুষকে হত্যা করতে পারে, সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য দুই লক্ষ মানুষের রক্ত তোলে নিতে কোনো সংকোচ করবে না।" তিনি আরও বলেন, "বিপ্লবী ছাত্রজনতা যারা ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছিল, তারা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেছে।’

বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ বিগত ১৬ বছরে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, তবুও কিভাবে এটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাচ্ছে?’ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেরও সমালোচনা করেন, যেখানে তিনি বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেছিলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে উস্কে দেওয়া হচ্ছে। আমাদের জনগণকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা সমর্থন করি না।’ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা জনগণের পক্ষে থাকুন, গণহত্যাকারীদের পক্ষে নয়।’

এছাড়া, তিনি বলেন, ‘ক্যান্টনমেন্টের কর্তব্য নির্বাচন এবং রাজনীতি নির্ধারণ করা নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো।’

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬