আ.লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ওয়ারিয়র্স অব জুলাই’র

২২ মার্চ ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ PM
আন্দোলনে আহতরা

আন্দোলনে আহতরা © সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্ল্যাটফর্ম  ‘ওয়ারিয়র্স অব জুলাই’। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা।

কর্মসূচিতে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে আহতরা বলেন, আন্দোলন চলাকালীন ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের নিষিদ্ধ করতে হবে। তা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরও বলেন, বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবন যাপন করছি। দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬