দিনাজপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

২১ মার্চ ২০২৫, ১১:৫৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ PM
মনায়েম হোসেন মিয়া

মনায়েম হোসেন মিয়া © সংগৃহীত

দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাসহ নাশকতাকারী এবং নাশকতার পরিকল্পনাকারী মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বীরগঞ্জ পৌর সাবেক সভাপতি মনায়েম হোসেন মিয়াকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

আজ শুক্রবার (২১ মার্চ) বেলা ২টার দিকে পৌর শহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।  জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত মনায়েম হোসেন মিয়া (৩০) বীরগঞ্জ পৌরসভার সুজালপুর ঈদগা মাঠ এলাকার ওয়াসেক মিয়ার ছেলে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলা সহ নাশকতাকারী এবং নাশকতার পরিকল্পনাকারী আসামিদের গ্রেফতারের লক্ষ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে, এসময় সাবেক বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনায়েম হোসেন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬