নাহিদের সামনেই এনসিপি ও বৈষম্যবিরোধীদের মারামারি

২০ মার্চ ২০২৫, ১০:২৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের মধ্যে মারামারি

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের মধ্যে মারামারি © ভিডিও থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টায় বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির এক অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা জানায়, আন্দোলনের এত মাস পার হয়ে গেলেও কোনো নেতা তাদের সঙ্গে এসে কথা বলেননি। এটিই মূল ঝামেলার কারণ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাহিদ ও এনসিপি নেতাকর্মীরা গাড়িতে করে দ্রুত স্থান ত্যাগ করেন।

এর আগে এদিন দুপুর ১২টায় পটুয়াখালীতে জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত শহীদের মেয়েকে ধর্ষণের ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরপর তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন। সবশেষে তিনি নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে বরিশালে যান।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬