তিতুমীর কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৮ মার্চ ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
শরিফুল ইসলাম যিয়াদ 
ও মুহাম্মাদ মহিবুল্লাহ

শরিফুল ইসলাম যিয়াদ ও মুহাম্মাদ মহিবুল্লাহ © সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শরিফুল ইসলাম যিয়াদ, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম বিল্লাহ, এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মুহাম্মাদ মহিবুল্লাহ।

সোমবার (১৭ মার্চ) ক্যাম্পাস সম্মেলনের মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম যিয়াদ বলেন, তিতুমীর কলেজের সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের কাছে দোয়া চাই, যেন আমরা তাদের কল্যাণে কাজ করে যেতে পারি এবং সব সময় তাদের পাশে থাকতে পারি।

সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বলেন, আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে থাকুক। আমরা সব সময় তাদের ন্যায্য দাবির পক্ষে ছিলাম, সামনে থাকব ইনশাআল্লাহ। একসঙ্গে মিলে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করব। সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬