বিয়ে করলেন সমন্বয়ক রাফি

১৭ মার্চ ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
রাফি এবং তার স্ত্রী

রাফি এবং তার স্ত্রী © ফাইল ফটো

জুলাই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বিয়ের পিঁড়িতে বসেছেন।

আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো'আ একান্ত কাম্য। তবে তার নববধূর পরিচয় এখনো প্রকাশ করেননি।  

এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন। তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময়। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬