ছাত্রদল নেতা আবু জাফরের উদ্যোগে ঢাবিতে ইফতার মাহফিল

১৭ মার্চ ২০২৫, ০১:০১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রবিবার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পাশাপাশি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও এতে অংশ নেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর বলেন, “এ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে ইফতার আয়োজন করতে পেরেছি, যা আমাদের জন্য আনন্দের বিষয়। গত বছর আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, আগামী বছর মানুষ নিরাপদে ইফতার করবে। আজ সেটিই বাস্তবে রূপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগ ও গণ-অভ্যুত্থানের ফলে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ইতিবাচক রাজনীতির বার্তা পৌঁছে দিচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশেও দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান মো. আরিফুর রহমান, ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান সাঈদ, এইচ এম আল আমিন হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন কলেজ ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

ছাত্রদল নেতারা জানান, ভবিষ্যতেও তারা রাজনৈতিক, সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।

ট্যাগ: ছাত্রদল
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950