রাষ্ট্রব্যবস্থা কতটা ভঙ্গুর সেটারই উদাহরণ মাগুরার শিশুটি: উমামা ফাতেমা

১৩ মার্চ ২০২৫, ১১:৪১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © সংগৃহীত

মাগুরায় শিশু ধর্ষণ ও তার মৃত্যু আমাদের রাষ্ট্রব্যবস্থা যে কতটা ভঙ্গুর তার একটা উদাহরণ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণবিরোধী মঞ্চ আয়োজিত ‘মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় উমামা ফাতেমা বলেন, ‘যে পরিবারের মেয়ে ধর্ষণের শিকার হয় সেই পরিবার এবং নির্যাতিতাকে দিনের পর দিন ট্রমা বিয়ার (বহন) করতে হয়। আর যে ধর্ষক তার ফ্যামিলি কিন্তু নানানভাবে পাঁয়তারা করে তাকে বের করে আনতে পারে। এটার কারণ হচ্ছে আইনের মধ্যে ফাঁক-ফোঁকর আছে।

তিনি আরও বলেন, এই আইনগুলো যদি প্রোপারলি সংশোধন করা না হয় এবং ধর্ষকদের যে সর্বোচ্চ শাস্তি সেটা যদি নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু ধর্ষণ কমবে না, বা ধর্ষকদের মনে একটা ভয় থাকতে হবে সেই ভয়টা কোনোভাবে সৃষ্টি হবে না।’

স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬