নোয়াখালীতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন

১০ মার্চ ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৩ PM
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন © টিডিসি ফটো

সারাদেশে অব্যাহত নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল। 

সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নোয়াখালী সরকারি কলেজের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। 

এসময় ছাত্রদল নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা যে দলেরই হোক না কেন তাদের পরিচয় তারা ধর্ষক। সরকারের উচিত বিচার বিভাগকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে এসব অপরাধীর বিচার নিশ্চিত করা।

যদি সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে অতীতের ন্যায় ভবিষ্যতে আরো বড় কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন ছাত্রদলের নেতারা। 

মানববন্ধন সমাবেশে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদুর রহমান রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ ও সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বিশাল। 

এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরি বাবু  ও নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব সহ নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ট্যাগ: ছাত্রদল
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬